শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে বিদ্যূৎ অফিসের ভেতরের মসজিদে নামাজ আদায়ে এলাকাবাসীর সুবিধার্থে পকেট গেট রাখার দাবি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৮ ২১:৫৩:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  শহরের হুজরাপুর এলাকায় অবস্থিত বিদ্যূৎ বিতরণ (নেসকো) অফিস ও স্থাপনা কম্পাউন্ডে ৫৭ বছর পূর্বে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মসজিদে এলাবাবাসীর নামাজ পড়াার সুবিধার্থে নেসকো কম্পাউন্ডের দেয়ালে সংযুক্ত একটি পকেট গেট খোলা রাখার দাবি করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয় সম্প্রতি প্রতিষ্ঠাকাল থেকে থাকা পকেট গেটটি  নিরাপত্তার কথা বলে হঠাৎ তালা মেরে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অথচ নিরাপত্তাজনিত কোন সমস্যা দৃম্যমান নয়। এতে নামাজ আদায়ে অসুবিধে হচ্ছে একটি বৃহৎ এলাকার মুসল্লীদের। এ ব্যাপারে আলোচনা করে ফল না হলে আদালতে মামলা করা হয়।  মামলার পর আদালত কারণ দর্শাণোর আদেশ দেন। মামলা চলমান। এমতাবস্থায় পকেট গেটের স্থলে দেয়াল তুলে গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে নেসকো-১ নির্বাহী প্রকৌশলী অলিউল আজিম বলেন, নিরাপত্তাজনিত কারণে কেপিআই( ক পয়েন্ট ইনসটলমেন্ট) স্থাপনা হিসেব সম্প্রতি মন্ত্রণালয়ের প্রধান ফটক ব্যাতীত অন্য সব গেট বন্ধ করে দিতে হবে এমন নির্দেশণায় পকেট গেট বন্ধ করা হয়েছে। নামাজ পড়ার জন্য প্রধান গেট উন্মুক্ত। অনেক মুসল্লী ওই গেট দিয়ে নামাজ পড়ছেন।  এখন শুধুমাত্র আদালত বা উর্ধতণ কর্তৃপক্ষ আদেশ দিলে গেটটি পূণরায় চালু করা যেতে পারে। উল্লেখ্য, এ ব্যাপারে গত বুধবার(২৭ মার্চ) এলাকাবাসী মানববন্ধন করেন। 
 

 


এ জাতীয় আরো খবর