ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমনি বিসিক শিল্প এলাকার জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আশা ও ইকবাল সহ সকল শ্রমিক কর্মচারীদের পক্ষ হতে ইফতার ও দোয়া মাহফিল মিল অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে মরহুম চেয়ারম্যান আলহাজ¦ শাম্স - উল হক এর আতœার মাগফেরাত কামনা করা হয়। এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সহ তাহাদের পরিবারবর্গের জন্য সুস্বাস্থ্য কামনা করা হয়। এবং প্রধান কার্যালয়ের প্রধান অর্থ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ভুইয়া ও মহা- ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক মুরাদের সু স্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া মিলের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যত শ্রমিক মূত্যুবরন করেছেন তাদের সকলের রুহের মাগফেরাত কামনা এবং মিলের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে মিলের পক্ষ থেকে উর্দ্ধতন নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) হাবিবুর রহমান বাচ্চু, উৎপাদন ব্যবস্থাপক সহ মিলের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।