বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সেই দরজাটিই এবার উঠেছে নিলামে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৮ ১১:০৩:৩৭

সেই দরজাটিই এবার উঠেছে নিলামে।টাইটানিক সিনেমার শেষ মুহূর্তে জ্যাক এবং রোজের বিদায়ী দৃশ্যের কথা নিশ্চয়ই সবার মনে আছে। যেখানে ভাঙা একটি দরজার উপর নায়িকাকে ভাসিয়ে রেখে ডুবে গিয়েছিলেন নায়ক নিজে। হৃদয়স্পর্শী এই দৃশ্যের সেই দরজাটিই এবার উঠেছে নিলামে।
নিউ ইয়র্ক টাইমস বলছে, দরজাটি বিক্রি হয়েছে ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে। যার বাংলাদেশি মূল্যমান ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি। 
ঐ নিলামে আরো কিছু ঐতিহাসিক পণ্যের মধ্যে এ দরজাটিই সবচেয়ে চড়া মূল্যে তোলা হয়।


এ জাতীয় আরো খবর