কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,চরপার্বতী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজী পাড়ায়,চরপার্বতী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শারাফাত হোসেনের সভাপতিত্বে ও মাওলানা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজোওয়ানুল হক।
বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন,বসুরহাট পৌরসভা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া,চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ,চরপার্বতী ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম,চরপার্বতী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মাষ্টার ইমাম হোসেন,৬ নং ওয়ার্ডের মেম্বার নুর আলম মামুন,৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লাহ আল মামুন,
চরপার্বতী ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামছুল আরেফিন,বিশিষ্ট সমাজ সেবক তৌফিকুল ইসলাম তারেক, নুর উদ্দিন নুর্মিন,চরপার্বতী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসান আল মামুন প্রমূখ।