বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জুট সেক্টরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-২৭ ২২:১৮:২২

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জুট সেক্টরের  উদ্যোগে  আলোচনা সভা  গতকাল ফুলবাড়ীগেটে অনুষ্ঠিত হয়। জুট সেক্টরের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুলের সভাপতিতেবক্তৃতা করেন সংগঠনের  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম মাহফুজুর রহমান, আলী হায়দার নিরু, নুরুল হক, শাহিনুল ইসলাম প্রমুখ। সভায় প্রখ্যাত নেতা খান গোলাম রসুল বলেন, রাজনৈতিক বিভাজন, লাগামহীন দুর্নীতি, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংসের কারণে স্বাধীনতার প্রায় পাঁচ দশক পরেও আমাদের এই মহান স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। তাই স্বাধীনতার সুফল পেতে হলে সব পেশা ও  শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভা শেষে মহান মুক্তিযোদ্ধে শহীদদের স্বরনে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এ জাতীয় আরো খবর