বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবিদ হোসেনের শিরোমণি পশ্চিমপাড়ায় গনসংযোগ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-২৭ ২২:১০:১৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমনি পশ্চিমপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে ২৬ মার্চ মঙ্গলবার মসজিদ কমিটির সমন্বয় এক ইফতারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ,খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন।ইফতারি শেষে শেখ আবিদ হোসেন মসজিদের সভাপতি, সেক্রেটারিসহ মুসল্লিদেরকে সাথে নিয়ে মসজিদের অসমাপ্ত কাজের খোঁজখবর নেন এবং মসজিদের সকল মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শেখ শামসুর রহমান,শেখ আব্দুল গাফফার, শেখ নাজমুল হক, শেখ আব্দুর রহমান, শেখ আসাদুর রহমান, শেখ শামসুর রহমান, শেখ ফারুক হোসেন, শেখ ইমরান হোসেন ,শেখ ফারহান অভি, আকিব জাভেদ টিটু, বুলবুল আহমেদ, শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ মাসুদ হোসেন, হাফেজ মিরাজুল ইসলাম, জুম্মাত হোসেন, মান্না, জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর