চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ ইসমাইল হোসেন(৪২) ও নাজিমুল ওরফে নাজমুল(৪০) নামে দুজন গ্রেপ্তার হয়েছে। সোমবার(২৫ মার্চ) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার(২৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কানসাট বহলাবাড়ি গ্রামের নিজ বসতবাড়ি থেকে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় ইসমাইল। সে ওই গ্রামের মৃত ইয়াসিনের ছেলে। ইসমাইলের দেয়া তথ্যে তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয় নাজমুলকে। সে শিবগঞ্জের হামিদনগর গ্রামের মো.তাবারকের ছেলে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামীদেও সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।