চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান,আ’লীগ নেতা সালামের গাড়িতে ককটল হামলা
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-০৩-২৫ ১৮:৩৩:৫৪
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালামের প্রাইভেট কা্ের পূর্ব শত্রæতার জেরে প্রাণঘাতি ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হয়েছে ২জন। জেলা হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। হামলার পর রাতেই পুলিশ অভিযানে ঘটনাস্থল থেকে ৫টি ও শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন থেকে ২১টি সহ উদ্ধার হয়েছে ২৬টি ককটেল। হামলার ঘটনায় আটক হয়েছে ৩ জন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার(২৪ মার্চ) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর সোনামসজিদ স্থলবন্দর মহসড়ক ধরে জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার থেকে মহারাজপুর ইউনিয়নের চৌধুরীর মোড় এলাকায় হামলার শিকার হন সালাম। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে অন্তত: ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দূবৃত্তরা। এতে সালাম অক্ষত থাকলেও আহত হয়েছেন তাঁর সাথে থাকা জেলা পরিষদের হিসাবরক্ষব মো. মামুন ও কারচালক রহিম বাদশা। হামলায় প্রাইভেট কারটি প্রায় বিধস্ত হলেও চালক কার চালিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।
এ ঘটনায় সোমবার (২৫ মার্চ) বিস্ফোরক আইনে ও দন্ডবিধির একাধিক ধারায় ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেছেন সালাম।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন মামলার পর পুলিশ অভিযানে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের ড্ইাংপাড়া গ্রামের মতিন,একই ইউনিযনের জনি এবং সদর উপজেলার সিজার নামে একজন সহ মোট ৩ জন আটক হয়েছে। মতিনের বাড়ির পেছনে একটি বাঁশঝাড় থেকে তার দেখানো মতে উদ্ধার হয়েছে ২১টি ককটেল। হামলার দুজন ককটেলের স্পিন্টারে আহত হয়েছেন। ওসি আরও বলেন, হামলার সময় গাড়িতে সালাম,হিসাবরক্ষক মামুন,চালক রহিম বাদশা, এবং আরিফ ও মোহন নামে দু’জনসহ ৫ জন ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।