চাঁপাইনবাবঞ্জে বীর মুক্তিযোদ্ধা একদিল হোসেনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- জাকির হোসেন পিংকু
-
২০২৪-০৩-২৫ ১৬:৪৮:৩৭
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এবং সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা একদিল হোসেন(৭৫) গত রবিবার(২৪ মার্চ) সকাল ১১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,পাঁচ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার(২৫ মার্চ) সকাল ১০টায় একবরপুর গোরস্থান প্রাঙ্গণে রাষ্ঠীয় মর্যদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ (ওসি) সাজ্জাদ হোসেন, বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমীন,বীর মুক্তিযোদ্ধা জোবদুল হোসেন,মশিউর রহমান বাচ্চুু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।