কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বৃহত্তর নোয়াখালীর আলোচিত নিউজ পোর্টাল নোয়াখালী জার্নালের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার শুভেচ্ছা সংখ্যা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় বসুরহাট বাজারের একটি রেষ্টুরেন্টে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এস আরমানের সভাপতিত্বে ও ব্লাড ব্যাংক অব ইয়ুথ সোসাইটিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দীন শান্তর সঞ্চালনায় কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস,দৈনিক ইনকিলাব পত্রিকায় নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু,
জাগো নিউজ টুয়েন্টি ফোরের নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, কবিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির,ইউ ফর ইউ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বসুরহাট সিটি হাসপাতালের চেয়ারম্যান ফায়সাল মাহমুদ,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ রহিম।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী জার্নাল প্রতিষ্ঠার পর থেকে অনলাইন ও ভিডিওচিত্রে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে যথেষ্ট ভূমিকা রেখে আসছেন, এসময় আগামীতেও এমন ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে নোয়াখালী জার্নালের এগিয়ে যাওয়ার প্রত্যাশায় শুভকামনা জানান বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি মো: শরফুদ্দিন শাহীন,দৈনিক গণমুক্তি পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন খাঁন, ইউ ফর ইউর সভাপতি মো: সায়েম,
দৈনিক নবচেতনা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেজবাহ উদ্দিন,দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্যাহ, ব্যবসায়ী শেখ মোঃ মতিন,দৈনিক মানবজমিন পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি নাজিম উদ্দিন খোকন,দৈনিক সকালের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার আমির হোসেন,দৈনিক ভোরের পাতা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন,দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান রুবেল,দৈনিক মানবকন্ঠ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাকিল আহমেদ প্রমূখ
অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়।