বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

পয়গ্রামে আবিদ হোসেনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-২৪ ১৮:৩৫:১৬

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন গতকাল পয়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে সকল মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও নির্বাচনী ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। নামাজ শেষে স্থানিয়  আওয়ামীলীগ নেতা মোঃ জামাল হোসেনের জানাজায় শরিক হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে সকাল ৮টায় শেখ আবিদ হোসেন মশিয়ালি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, খুলনা জেলা তাঁতী লীগের সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক,মোঃ মফিজুর রহমান, মোঃ শফিকুল ইসলাম জুয়েল, মোঃ রইজ মোল্লা, মোঃ মহিউদ্দিন ফকির, মোঃ মাহফুজ শেখ, মিজানুর রহমান, মাহিন শেখ, হাফেজ মাওলানা মোঃ নুরুল্লাহ, মোঃ রহমাতুল্লাহ, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান বিশ্বাস, মোঃ মারুফ হোসেন, মোঃ তানজিম ইসলাম, মফিজুর রহমান, মোঃ তৈয়েবুর সরদার,জুয়েল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 


এ জাতীয় আরো খবর