চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তণের অন্যতম কারণ বৈশি^ক উঞ্চতারোধে চাাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচী পালন করেছে স্কাউটস সদস্যরা। শনিবার(২৩ মার্চ) সকাল ১১টার থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টা চাঁপাইনবাবগঞ্জ ক্লাক মার্কেট এর সামনে কর্মসূচী পালিত হয়। এ সময় সকলক্ষেত্রে বিদ্যূৎ ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়া,পরিবেশ দূষণ রোধ, পাবলিক প্লেস পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শণ করেন অংশগ্রহণকারীরা। তারা পরিবেশ ধ্বংসের কারণ ও এর ফলাফল এবং পরিবেশ রক্ষার সুফল তুলে ধরেন।
কর্মসূচীতে অংশ নেন জেলা স্কাউটস সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, জেলা সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লীডার খসরু পারভেজ, সদও উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন সহ স্ক্উাঁস সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্কাউটস সদস্যরা।