ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানা বিএনপির সাবেক সহ সভাপতি ও ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি খান সৈয়দ আলীর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান আছরবাদ শিরোমণি পূর্ব পাড়া আল আকসা মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ,ম, লিয়াকত আলী, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,আলহাজ্ব রুহুল আমিন, ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন, মোল্লা সোহরাব হোসেন, হাফেজ মাওলানা বখতিয়ার হোসেন, গাজী ফখরুল ইসলাম, খান নাসির উদ্দিন, মোহাম্মদ সাহেব আলী, মীর মিজানুর রহমান, মোহাম্মদ মঈন খান, খন্দকারমুক্ত হোসেন, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ এহিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মুফতি আ: জব্বার।