বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিরোমনি বাজার ব্যবসায়ী সৈয়দ আশরাফ আলীর ইন্তেকাল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-২২ ২৩:১১:২৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমণি বাজার ব্যাবসায়ী সৈয়দ আশরাফ আলী শুক্রবার  দুপুর সাড়ে ১২ টায় গিলাতলা মীর বাড়ী নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আছরবাদ গিলাতলা আটরা শ্রীনাথ হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  মহসিন বিশ্বাস, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, কাজী মিজানুর রহমান, ইউ পি মেম্বার মোঃ গোলাম মোস্তফা, ইফতেখার আলম মিঠু, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক রাজ বেগ, কাজী হুমায়ুন কবি, মোহাম্মদ বিলাল হোসেন, মিনা মুরাদ হোসেন, মোহাম্মদ মুক্ত, ইয়াহিয়া খান, মোহাম্মদ মনসুর আলী, আবু বক্কার সিকদার, মোঃ তৌহিদুর রহমান, মীর শাহজাহান আলী, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ সাহেব আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর