শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

১৪৪৫ হিজরি সনের ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২১ ২৩:০৪:২৯

আজ বৃহস্পতিবার (২১ শে মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৫ হিজরি সনের ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। 
এই সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে আরও উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান।


এ জাতীয় আরো খবর