ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন গতকাল বৃহস্পতিবার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা বাজার, জামিরিয়া গাজী পাড়া মুকুল স্কুলের সামনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে কুশল বিনিময়, ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, খুলনা জেলা তাঁতী লীগের সাবেক সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, সাবেক ইউপি সদস্য গাজী হামিদুর রহমান, জাহিরুল গাজী, ওয়ালিয়ার বিশ্বাস, মোঃ আজিজ সরদার, মোঃ রুহুল আমিন সরদার, বাহারুল ইসলাম, গাজী লুৎফর রহমান,৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মফিজুর রহমান , আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান বিশ্বাস, মোঃ মারুফ হোসেন, তৈয়েবুর রহমান, জুয়েল হোসেন, মোঃ ইয়াসিন সরদার, মফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।