সোমবার, আগস্ট ১৭, ২০২৬

পুলিশের উপর হামলাকারী সেই 'ছাত্রলীগ' গ্রেফতার

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৬-১৩ ০০:৫৭:৩৫
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশের উপর হামলাকারী সেই ‘ছাত্রলীগ’কে ভাইসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নগরের জালালাবাদ থানার পীরপুর এলাকার বাসিন্দা সন্তোষ চৌধুরীর ছেলে বাদল চৌধুরী ও সৌরভ চৌধুরী। জানা যায়, শনিবার ( ১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক আইন অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে বাঁধা দেয়ায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিনের উপর হামলা চালান সৌরভ ও বাদল। তারা চিৎকার করে নিজেদের ‘ছাত্রলীগ’ ‘ছাত্রলীগ’ বলে পরিচয় তাকে কিলঘুষি মারতে থাকে । এসময় পুলিশের দুই কনস্টেবল সুমন ও সাইফুর রহমান এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌরভ ও বাদলকে আটক করেন। পরে হামলায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. জসিম তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা ( ৩৪/১২/৬/২১) দায়ের করেন। আজ রোববার (১৩ জুন) তাদের আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

এ জাতীয় আরো খবর