শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পিকআপ ভ্যান ও কম্পিউটার প্রদান

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১৮ ২১:০৫:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশকে টয়োটা ব্রান্ডের একটি অত্যাধুনিক নতুন পিকআপ ভ্যান ও একটি কম্পিউটার সেট হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৮ মার্চ)  সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ছাইদুল হাসান পিকআপ ভ্যান ও কম্পিউটর হস্তান্তর করেন। এদিকে ফেব্রুয়ারী-২০২৪ মাসে উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান। এছাড়া বিভিন্ন কর্মকান্ডের জন্য জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। কল্যাণ সভায় জেলা পুলিশ আয়োজিত পুলিশ সুপার ক্রিকেট টূর্ণামেন্ট ও পুলিশ সুপা ব্যাডমিন্টন টূর্ণামেন্ট এর চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের ট্রফি দেয়া হয়।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভায় পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় দিক নির্দেশণা প্রদান করেন ও কর্মকর্তাদের বক্তব্য শোনেন। সভাগুলিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,মো.নুরজ্জামান,জাহাঙ্গীর আলম ও রফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যদাদার কর্মকর্তাগণ।  
 

 


এ জাতীয় আরো খবর