রবিবার, আগস্ট ১৬, ২০২৬

মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৩-১৮ ১০:০০:০৭

মহেশখালী কক্সবাজার ১৭ মার্চর২০২৪ 
বাংলাদেশ একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও  আনন্দ উদ্দীপণার মধ্যে দিয়ে জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। 
রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলার চত্বরে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ,শিশু সমাবেশ  এবং উপজেলা পরিষদের হল রুমে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের জনপ্রিয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। 
মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মীকি মারমা সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজবীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল আমিন,বীর মুক্তিযোদ্ধা এম আজিজুর রহমান (বিএ) উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী, ওসি (তদন্ত) তাজ উদ্দিন  সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিশু সহ বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠন,শিক্ষা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগেও  বিভিন্ন কর্মসূচী পালন করে।

 


এ জাতীয় আরো খবর