রবিবার, আগস্ট ১৬, ২০২৬

জাতির পিতার জম্মদিন ও জাতীয় শিশু দিবসে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-১৭ ২২:৩৭:৪৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জাতীয় শিশু দিবস ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপল নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫ টার সময় বসুরহাট পৌরসভার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের
সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ইফতার দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, গোলাম শরীফ চৌধুরী পিপুল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী,সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন,চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক,
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর