বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১৭ ১৯:০০:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও  আনন্দ উদ্দীপণার মধ্যে দিয়ে জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ,শিশু সমাবেশ ও র‌্যালী এবং  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল,জেলা প্রশাসক একেএম গালিভ খান,পুলিশ সুপার ছাইদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ,নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, শিশু সহ বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠন,শিক্ষা সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগেও  বিভিন্ন কর্মসূচী পালন করে।
 

 


এ জাতীয় আরো খবর