বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতির পিতার জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-১৭ ১৩:৫৯:২৭

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রশাসনের আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, থানার ওসি তদন্ত আবদুস সুলতান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাইন উদ্দীন, উপজেলা মৎস অফিসার
মো: আশরাফুল ইসলাম সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়, সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর