বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে বিশ^ ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১৫ ১৩:৪৪:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ভোক্তা অধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ মার্চ) সকালে  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ,সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছমিনা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,চেম্বার সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী, মুদি ব্যবসায়ী প্রতিনিধি হাদিকুল ইসলাম,মাংস ব্যবসায়ী প্রতিনিধি দুরুল হোদা, রেষ্ট্ররেন্ট মালিক সমিতি প্রতিনিধি মো.রনি, দুগ্ধ ব্যবসায়ী প্রতিনিধি সঞ্জন ঘোষ,বেকারী মালিক সমিতি প্রতিনিধি জমসেদ আলী সহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা দিবসের দিবসের তুলে ধরে ভোক্তার অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। তাঁরা ব্যবসায়ীদের মূণাফা বেশী না করা ও ভেজালমুক্ত পণ্য  বিক্রির অনুরোধ করেন। 
 

 


এ জাতীয় আরো খবর