রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কাউন্সিলর আজাদের হাত ধরে এগুচ্ছে পুরাতন 'টিলাগড় ক্লাব'র কাজ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২১-০৬-১১ ১০:১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের হাত ধরে পুরাতন ঐতিহ্যবাহী টিলাগর ক্লাবের কাজ পুরো উদ্যোমে শুরু হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুরে ঐতিহ্যবাহী এই ক্লাবের কাজের উদ্বোধন করেন আজাদুর রহমান আজাদ। এসময় স্থানীয় জনগণসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টিলাগড় ক্লাবটি ১৯৯৭ সালের আগস্টে তৎকালীন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী উদ্বোধন করেছিলেন। দীর্ঘ দিন এটি পরিত্যক্ত অবস্থায়য় ছিলো। তবে এবার স্থানীয়য় জন প্রতিনিধি আজাদুর রহমান আজাদের হাত ধরে পুরাতন ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি নতুন রুপ ফিরে পাবে বলে মনে করছে স্থানীয়রা।

এ জাতীয় আরো খবর