বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষনার্থী নারী উদ্যোক্তাদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক বিতরণ

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-১৩ ২১:৪৫:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রায় ৩০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার(১৩ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিউলি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া,্উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএফএম আবু সুফিয়ান সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। 
 

 


এ জাতীয় আরো খবর