রবিবার, অক্টোবর ৪, ২০২৬

প্রথম রমজানে চাঁপাইনবাবগঞ্জের ডিসি,এসপি’র নিত্য ও ভোগ্যপণ্য এবং ইফতার বাজার পরিদর্শন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-১২ ২১:০৬:১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রথম রমজানে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান ও পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে জেলা,সদর উপজেলা ও পুলিশ প্রশাসনের সংশ্লিস্ট কর্মকর্তারা জেলা শহরের নিত্য ও ভোগ্যপণ্য এবং ইফতারি বাজার পরিদর্শণ করেছেন। পরিদর্শনকালে একটি ইফতারি উৎপাদন ও বিক্রয়কারী রেন্টকে বিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
মঙ্গলবার(১২ মার্চ) বিকেলে প্রথমে তাঁরা নিউমার্কেট সংলগ্ন মুরগি,সবজি,মুদি ও মাছ বাজার পরিদর্শন করেন। পরে জেলা শহরের পুরাতন বাজারের পেঁয়াজ,তেল ও খেজুরের গুদাম এবং মুদি বাজার পরিদর্শণ করেন। এ সময় তাঁরা ব্যবসায়ীদের নিকট বিভিন্ন পণ্যের বাজার সম্পর্কে খোঁজ নেন। শেষে তারা শহরের শান্তিমোড়ে ইফতারি বাজার পরিদর্শন করেন।
শান্তিমোড়ে অপরিচ্ছন্ন পরিবেশে অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী তৈরির দায়ে জেলা প্রশাসকের নিদের্শে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম মেসার্স সাগর হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা  অর্থদন্ড করেন। এখানে ডিসি,এসপি নিজে দাঁড়িয়ে থেকে ইফতার উৎপাদনে ব্যবহৃত পোড়া তেল বিনষ্ট করেন। তাঁরা রেস্টুরেন্টের সার্বিক পরিবেশে অসন্তোষ প্রকাশ করেন।
বাজার পরিদর্শণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসিফ আহমেদ,সদর উপজেলা নির্বাহীী অফিসার( ইউএনও) তাছমিনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  
 

 


এ জাতীয় আরো খবর