মহেশখালী কক্সবাজার ১০ মার্চ ২০২৪ ইং
দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্যে নিয়ে ১০ই মার্চ সকালে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলার প্রশাসনের উদ্যোগে গনসচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এক বর্ণাঢ্য গনসচেতনতা মূলক র্যালী সকাল ১১,টায় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজবীর হোসেন এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউছার আহাম্মদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ,বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছলিম উল্লাহ খান, আওয়ামীলীগ নেতা মাহমুদুল্লাহ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ ও বেসরকারী উন্নয়ন সংস্থা রিক এর প্রতিনিধি,মহেশখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন উদ্দিন রিপন।
উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।