সোমবার, অক্টোবর ৫, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-১০ ২০:২৯:৪০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে র‌্যালি,আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের যোগিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তাসলীমা ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বাবু অজিত কুমার রায় প্রমূখ।

এ জাতীয় আরো খবর