বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিরোমনিতে সাবেক চেয়ারম্যানের অফিস ফার্মেসী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৩-১০ ১৯:৪০:০৪
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানার শিরোমনি বাজারের আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন এর হাজী মার্কেটের শেখ জাহাঙ্গীর হোসেনর ব্যক্তিগত অফিস,মেসার্স আকিব ফার্মেসি সহ ১১ টি ঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে ।এতে নগদ দেড় লাখ টাকা সহ প্রায় ১০ লক্ষ্য টাকার ক্ষতিসাধন করে চোরেরা বাদাম তলা আলহাজ্ব সোবহান মোড়লের গোডাউনের অফিস রুমের তালা কেটে মালামাল নিয়ে পালিয়ে যায় । সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন বলেন শনিবার দিনগত রাতে আমার অফিস ও ফার্মেসীতে তালা কেটে চোরেরা প্রবেশ করে চুরি করে এ সময় ৬ টি ক্যামেরা নিয়ে যায় চোর। এর পূর্বে শিরোমণি বিসিক এলাকার মেসার্স কাসেম ফুড প্রোডাক্টস এর গোডাউন থেকে নগদ টাকা সহ মালামাল চুরি হয়।

এ জাতীয় আরো খবর