বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সিলেটে লাবলু ফুটবল একাডেমীর পথচলা শুরু

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৬-১১ ০৪:৫৭:৩৭
সিলেট প্রতিনিধি: সিলেট জেলায় ফুটবল ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী করতে এবং যুবক ও তরুণদের কিশোর গ্যাং মুক্ত করতে যাত্রা শুরু করেছে লাবলু ফুটবল একাডেমী। বৃহস্পতিবার (১০ জুন) এই একাডেমীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। লাবলু ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা লাবলু বলেন, দেশের ফুটবলেও একদিক সাফল্য ধরা দিনে। এজন্য আমাদের দেশের খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রমী হওয়া দরকার। এ উদ্দেশ্যে সামনে রেখে এই একাডেমীর তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেনবয় খ্যাত সাজ উদ্দিন টিপু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সভাপতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আজিজ, দক্ষিণ সুরমা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লায়েক আহমদ, ফেঞ্চুগঞ্জ থানা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির মওদুদ রাসেল, সাধারণ সম্পাদক মিটন আহমেদ, সিলেট জেলা দলের ফুটবলার সেলিম বক্কর, সিলেট সিটি কর্পোরেশের ফুটবল কোচ।

এ জাতীয় আরো খবর