বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নিবার্চন সম্পন্ন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-০৯ ২২:৪৯:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চার হাজার চারশত পয়ষট্টি ভোটারের বিশাল সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ড ভ্যান মোটর শ্রমিক ইউনিয়নের(জেলা মোটর শ্রমিক ইউনিয়ন)  ত্রিবার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার(৯ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত  চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি  ভবনে অনুষ্ঠিত সরাসরি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের জন্য ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১১ বুথে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক নজরুল ইসলাম ও প্রধান নির্বাচন কমিশনার এড.সাইফুল ইসলাম রেজা বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী ৭৫ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা আরও বলেন,নির্বাচনে গোপন ভোটপ্রদান কক্ষ ব্যতীত সমগ্র কেন্দ্রসহ সকল বুথে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া নির্বাচনে রঙ্গিন ছবিযুক্ত ভোটার তালিকা  ব্যবহার হয়েছে। নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বিন্দিতা করছেন। আগামী ১৩ মার্চ মেয়াদ শেষে নবনির্বাচিত কমিটির নিকট চলমান কমিটি দায়িত্ব অর্পণ করবে।
এদিকে নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন যাবৎ প্রার্থী ও ভোটারদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এছাড়া নির্বাচনকে ঘিরে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার ভোটকেন্দ্রে এবং জেলার বাস ও ট্রাক টার্মিনালগুলোতে ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
 

 


এ জাতীয় আরো খবর