সোমবার, মে ২৫, ২০২৬

৭ই মার্চের ভাষণ জাতিকে উদ্ধুদ্ধ করেছে, স্বাধীনতা এনে দিয়েছে-প্রধানমন্ত্রী

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-০৮ ০৯:০৮:৪৩

বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিই এর প্রমাণ। প্রধানমন্ত্রী বলেন, ৭ই মার্চের ভাষণ জাতিকে উদ্ধুদ্ধ করেছে, স্বাধীনতা এনে দিয়েছে।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেখানো হয়। এসময় প্রধামন্ত্রীকে আবেগপ্রবণ হতে দেখা যায়। 
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বাধীনতা হঠাৎ আসেনি। বঙ্গবন্ধুর দীর্ঘদিনের পরিকল্পনা আর অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। 
৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্পষ্টভাবে স্বাধীনতা, যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলন সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। 
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে ক্ষমতা দখলকারীরা নিজেদের পকেট ভরেছে, তারা দেশের জন্য কিছু করেনি। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করেছিলো বলেও জানান সরকার প্রধান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এ জাতীয় আরো খবর