বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে ড্রাগন একাদশ ক্রিকেট টুর্ণামেন্ট

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৩-০২ ২১:০৫:০৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, ক্রীড়াই জাতীর মনোবল।এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে, ড্রাগন একাদশের দাতা মো: আনোয়ার হোসেন, মো: মনির আহমেদ, আবদুর রহিম হেলালের যৌথ আয়োজনে ক্রিকেট টুর্ণামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগের সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এম এস ইউ স্বাভাবের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজ আলম, রাজবাড়ী রেজিস্ট্রার কর্মকর্তা মো: জাফর উল্যাহ,ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন,চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার রানা প্রমূখ।
গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেন চৌধুরী স্পোর্টিং ক্লাব বনাম জনতা স্পোর্টিং ক্লাব।খেলায় জনতা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে চৌধুরী স্পোর্টিং ক্লাব।

 


এ জাতীয় আরো খবর