কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো
এ স্লোগানকে বুকে লালন করে জাতীয় ভোটার দিবস-২০২৪
উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো: আনোয়ার খালেদ,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দীন,
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বাবু অজিত কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক,থানার অফিসার পুষ্প বরন চাকমা, উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকতা মোঃ তরিকুল হক প্রমূখ।