মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে হত্যা করে পুড়িয়ে মরদেহ বিকৃত করার চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-০২ ২০:০৪:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে তোফাজ্জল হোসেন (৪৫) নামে একজন রিক্সাভ্যানচালককে  হত্যার পর পুড়িয়ে মরদেহ বিকৃত করার চাঞ্চল্যকর ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার (১ মার্চ) রাতে নিহতের বড়ছেলে মাসুদ রানা ওরফে হযরত(২৪)  বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এরপর  গত শুক্রবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মামলার তদন্তেপ্রাপ্ত আসামী রুহুল আমীন কালু (৩৯) গ্রেপ্তার হয়েছে। কালু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হঠাৎপাড়া এলাকার মো.গানুর ছেলে। শনিবার(২মার্চ) বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার তোফাজ্জলের পুড়িয়ে বিকৃত করা মরদেহ উদ্ধারের পর আলোচিত ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে র‌্যাব।পর গোয়েন্দা তথ্যে পুলিশের সাথে সমন্বিত অভিযানে নিজ বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কালুকে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  অধিক জিজ্ঞাসাবাদের জন্য ৫দিন রিমান্ড আবেদন করা হবে। কি কারণে তোফাজ্ঝলকে হত্যা করে লাশ পোড়ানো হল বিষয়টি এখনও পরিস্কার নয়। তদন্তে  বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তোফাজ্জলের খোয়া যাওয়া মোবাইল ফোন ও ভ্যান  শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হয় নি।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার(২৯ ফেব্রæয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম এলাকার নিজ বাড়ি বেরিয়ে নিখোঁজ  হন  তেতাফাজ্ঝল। এরপর তাকে হত্যা করে দূর্বৃত্তরা। পরে  পাশের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের তাঁতীপাড়া মাঠ এলাকার (৪ নং বাঁধের পাশে) একটি ফাঁকা জমিতে (সরিষা ক্ষেত ছিল, সরিষা ওঠার পর ফাঁকা রয়েছে) সরিষার  খড়ের গাদার উপর মরদেহ রেখে গাদায় আগুন দিয়ে বিকৃত করা হয়। পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা বিকৃত ও পুড়ে অঙ্গার হওয়া মরদেহটি দেখতে পায়।
 

 


এ জাতীয় আরো খবর