বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভ্যানচালককে হত্যার পর পুড়িয়ে বিকৃত করা মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-০২ ০০:১৬:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে তোফাজ্জল হোসেন (৪৫) নামে একজন রিক্সাভ্যানচালককে  হত্যার পর পুড়িয়ে বিকৃত করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,শুক্রবার (১মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের তাঁতীপাড়া মাঠ এলাকার (৪ নং বাঁধের পাশে) একটি ফাঁকা জমিতে (সরিষা ক্ষেত ছিল, সরিষা ওঠার পর ফাঁকা রয়েছে) মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। এরপর সিআইডির ক্রাইমসিন ও ফরেনসিক টিম এবং পিবিআই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে  আলামত সংগ্রহ করে। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরম গ্রামের মৃত ইসমাইল সর্দারের ছেলে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মরদেহের কোমরে একটি ধারাল অস্ত্রের আঘাতের মত চিহ্ন রয়েছে। তবে মরদেহটি এতটাই পুড়ে গেছে যে, দেহে অন্য কোন আঘাত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সুপরিকল্পিতভাবে হত্যার পর আলামত নষ্টের জন্য সরিষার শুকনো খড়ের গাদার উপর মরদেহ রেখে গাদায় আগুন দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত তোফায়েয়েলের সাথে থাকা ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।
পরিবারের বরাতে পরিদর্শক (তদন্ত) সুকোমল  আরও বলেন, তোফাজ্জল গত বৃহস্পতিবার (২৯ফেব্রæয়ারী) রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অসুস্থ স্ত্রী ও ছোট ছেলেকে রেখে ভ্যান নিয়ে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেন নি। পরে রাতে বাড়িতে থাকা ওই দু’জন ঘুমিয়ে যান। সকালে বাড়িতে থাকা পরিবারের সদস্যরা টের পান তোফাজ্জল রাতে বাড়ি ফেরেন নি। সকালে তাঁকে খোঁজার এ পর্যায়ে পাশের ইউনিয়নে লাশ পড়ে থাকার খবর পেয়ে সকাল ১০টার দিকে তার বড়ছেলে ইটভাটা শ্রমিক(রাতে ভাটায় কাজ করছিল) হজরত আলী(১৮) ও ছোটছেলে বাড়ির প্রায় ৩ কিলোমিটার দূরের ঘটনাাস্থলে পৌঁছে মরদেহের হাতে থাকা আংটি এবং পরনের কাপড়ের পোড়া অংশ দেখে মরদেহ শনাক্ত করে।
পরিদর্শক সুকোমল  বলেন, পরিবার কোন পূর্ব শত্রæতার কথা এখনও জানাতে পারে নি। পরিচিতরাও তোফাজ্জলকে নিরীহ মানুষ বলে জানিয়েছেন। কে বা কারা ঘটনার সাথে ঝড়িত তা জানতে  ও তাদেও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। 
 

 


এ জাতীয় আরো খবর