মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে চাউল বিতরণ

  • মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,
  • ২০২৪-০২-২৮ ১৭:০৯:০৩
রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি ২০২৩-২০২৪ চক্রের অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ৩৫৮টি কার্ডের বিপরীতে ৩৫৮ জন অসহায় ও দুঃস্থ কার্ডধারীদের মধ্যে (ফেব্রুয়ারী ২০২৪) মাসের চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ৮নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার রেজাউল করিম, উদ্যোগতা শামীম সরকার, ইউপি সচিব রেজাউল করিম ও সবুজ সরকার সহ সকল ইউপি সদস্য/সদস্যাবৃন্দ।

এ জাতীয় আরো খবর