চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপন
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০২-২৭ ২১:৩৫:০৬
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্¦র থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো ঘুওে শহীদ সাটু হল কমপ্লেক্সে চাঁপাইনবাবগঞ্জ পৌর অডিটোরিয়োমে আলোচনা সভায় মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার(উপ-সচিব) মো.আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান,সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তসিকুল আলম,পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ,এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার,চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহীদুল হুদা অলক প্রমুখ।
বক্তরা দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা তৃণমুল পর্যায়ে টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সরকারের বিভিন্ন সুবিধা ঘরে ঘরে পৌছে দেয়ার আহব্বান জানান জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে। অনুষ্ঠানে উপস্থিত সকলে ‘মাদক ও বাল্যবিয়কে না বলি’ শপথ করেন।