শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে চাঁপাইনবাবঞ্জে গণমাধ্যম কর্মীদের নিয়ে সংলাপ
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০২-২৭ ২১:৩৩:০৯
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে করণীয় ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রæয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে ২১ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসোসিয়েসন ফর কমুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন এসিডি প্রোগাম অফিসার মনিরুল ইসলাম পায়েল। তিনি যৌন শোষণের সংজ্ঞা তুলে ধরে এর ভয়াবহতা এবং এ অঞ্চলে এর চিত্র বর্ণনা করেন। এ ধরণের নির্যাতণের শিকারদের (ভিকটিম) ব্যাপারে আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এমরান ফারুক মাসুম। অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সাহিদা আখতার।সংলাপে অংশগ্রহণকরাীরা বলেন, এ নির্যাতণ প্রতিরোধে শুধু গণমাধ্যম কর্মীরাই নন বরং সমাজের সংশ্লিস্ট সকলকে এগিয়ে আসতে হবে। এ সমস্যা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। এজন্য প্রয়োজন সর্বস্তরের সচেতনতা। ডাচ মিনিিিস্ট্র অব ফরেন এফেয়ার্স.নেদারল্যন্ড ও ‘ফ্রি এ গার্ল’ এর সহযোগিতায় ডাইন টু জিরো এলায়েন্স,বাংলাদেশের ‘স্টেপিং আপ দ্য ফাইট এগইেনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন’ প্রকল্পের আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সমন্বয় করেন এসিডি প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হান্নান।