বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে সহকারী কমিশনার ভূমির বিদায় সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০২-২৭ ২১:১৪:৪০
কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পিয়াস চন্দ্র দাসের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সংবর্ধিত অতিথি পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী মো: কামরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: তাসলীমা ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মাঈন উদ্দীন,উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা তাহমিনা তামান্না, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বাবু অজিত কুমার রায়,সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সার্ভেয়ার এ এইচ এম মোস্তফা কামাল প্রমূখ।

এ জাতীয় আরো খবর