মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিপিএলে প্রথম কোয়ালিফার খেলায় জয় পেয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-২৭ ০৯:৪৯:০৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম কোয়ালিফার খেলায় জয় পেয়ে ফাইনালে উঠেছে। ঢাকার মিরপুরে কুমিল্লার কাছে ৬ উইকেটে হেরেছে রংপুর।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে রংপুর। দলের পক্ষে ৪৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। এছাড়া ২৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেচেন অধিনায়ক নুরুল হাসান। আর কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। 
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক লিটন দাসের ম্যাচ সেরা ৮৩ রানের দারুন ইনিংসে ভর করে ১ ওভার ৩ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৮৬ করে সহজেই জয় তুলে কুমিল্লা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেছেন তাওহিদ হৃদয়। আর রংপুরের পক্ষে ২টি উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। 
এরআগে, এলিমিনেটর পর্বের খেলায় বরিশালের কাছে ৭ উইকেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম। আর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফারে উঠেছে বরিশাল। আগামী ২৮শে ফেব্র“য়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলায় বরিশালের প্রতিপক্ষ রংপুর।


এ জাতীয় আরো খবর