বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে গণিত পরীক্ষা খারাপ হওয়ার দূ:খে পরীক্ষার্থীর আত্মহত্যা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০২-২৬ ১৯:৩৭:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গত রবিবার(২৫ ফেব্রয়ারী) অনুষ্ঠিত গণিত পরীক্ষা আশানরুপ না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ফারহান তানভীর মহিম (১৭) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা  যায়,গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে (সোমবার,২৬ ফেব্রæয়ারী) ঝিলিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সেতুপাড়া গ্রামে নিজ বসতবাড়ির নিজ শয়ণকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয় মহিম । সে ইব্রাহিম হকের ছেলে ও আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল।
এদিকে জেলার শিবগঞ্জ উপজেলা থেকে আব্দুল আলিম(৫০) নামে এক কৃষকের গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রæয়ারী) সকাল সোয়া ৯টার দিকে কানসাট ইউনিযনের গোপালগনর গ্রামে নিজ বসতবাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ফাঁস দেন আলিম। এ সময় বাড়িতে কেউ ছিল না। তিনি কামিরুদ্দিনের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) শাহীনুর রহমান বলেন,গণিত পরীক্ষা খারাপ হবার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ে মহিম। এই দূ:খে সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার আরেক ভাই রয়েছে। সে চীনে মেরিন ইজ্ঞিনিয়ারিং পড়ে। ঘটনার পরপরই মহিমের পিতা বিষয়টি টের পান।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) এখলাছুর রহমান বলেন, কৃষক আলিম মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মাদকাসক্তি থেকেই তিনি মানসিক সমস্যাগ্রস্থ হন বলে  বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তিনি  কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
পুলিশ উভয় ঘটনায় মরদেহ উদ্ধার করেছে। সদও ও শিবগঞ্জ থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। শিক্ষার্থী মহিমের মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 

 


এ জাতীয় আরো খবর