শনিবার, মে ২, ২০২৬

নি লু ফা র জা হা ন

  • "ফেইসবুকে তুমি"
  • ২০২৪-০২-২৫ ২১:০৬:১৭

যখনই অস্থির হয়ে খুশি মনে তোমার
কাছে ছুটে আসি আমি,
ফেইসবুকে ম্যাসেঞ্জারে এত ব্যস্ত থাকো
কি দেখো, কি লেখো  তুমি!
ক্লান্ত আমি অফিস থেকে ফিরে এসে
বাসায়,‌"এক কাপ চা খেতে চাই"
তুমি বল, "আমার কাজ তো শেষ হয়নি
তুমি খাও আমি একটু পড়ে খাই।"
আসলে আমি তোমার সাথে কিছুটা সময় 
হাসি আনন্দে  মেতে কাটাতে চাই 
তোমার কাছে গেলে বল, "ব্যস্ত তো এখন,
একটু পরে এসো এখন সময় নাই"
তোমার কঠিন কথা বিঁধে  আমার হৃদপিন্ডে,
 স্নায়ুতন্ত্রে, ফুসফুসের উত্তাপে
নাক ,কান ,গলা, মাথা, এমনকি পাকস্থলী
পুরো  দেহ মন পর্যন্ত কাঁপে,
তোমার 'একটু পর'  তো আর  হয় না  শেষ
কখন শেষ হবে তাও জানি না,
এক শালিকের মত একা একা ঘুরে বেড়াই
মনের  কষ্ট তুমি বুঝতে পারো  না।
"সারাক্ষণ ধরে ফেইসবুকে  এতো কি  কাজ
তোমার বলো তো  দেখি?"
"কিছু কবি সাহিত্যিক বন্ধু স্বজন একসাথে
মিলে গল্প ,কবিতা লেখি!"
'লেখালেখি করো ভালো সমস্যা নেই  কোনো
তুমি আমায় ভুলে যেওনা ,চাই মাফি,
তুমি ঘরে বাইরে যা কাজ  করো সবকিছুই যে
ফেইসবুকে পোস্ট কর তুলে সেলফি,'  
"ব্যক্তিগত জীবন নেই আমার নেই ব্যথার সাথী
তোমার কাছে  চাই তো একটু প্রশান্তি"!
কিন্তু তুমি বুঝো না আমার এতো ভালোবাসা,
কেন বুঝো না আমার প্রেম প্রীতি?
তোমার উদাসীনতায় আমি ক্ষয়ে হই নিঃশ্বেষ
অথচ তুমি আছো ফেইসবুকেই  বেশ!
এত অবহেলা নিয়ে বেঁচে থাকা যায়, বল, আর?
আমি তিলে তিলে হতে চাই না  নিঃশ্বেষ।
"ঠিক আছে ,তবে আমিও  লিখবো ,খুঁজে নিব 
নতুন বন্ধু স্বজন , তুমি থাকো একাই!"
আজ লিখছি ফেইসবুকে আমার সব বিরহগাঁথা,
কবিতার মাঝে আমার দুঃখ বলে যাই!!!

 


এ জাতীয় আরো খবর