শনিবার, মে ২, ২০২৬

আ ব্দু ল হা কি ম

  • এইতো আমি
  • ২০২৪-০২-২৫ ২০:৫৯:৩৫

কে বলেছে এখন আমি অনেক দুরে ?
এইতো আমি বেলি ফুলের এলো খোপায় 
এইতো আমি সাড়ির পাড়ের চোর কাটায় I
এইতো আমি দোয়েল পাখির হিজল সাখায় 
এইতো আমি লাউয়ের সাকের ভাতের থালায় I
এইতো আমি টগর ফুলের পাপড়ি মেলায় 
এইতো আমি কদম ফুলের বৃষ্টি ভেজায় I
এইতো আমি মসজিদেরই মিনার চূড়ায় 
এইতো আমি সিদুর বধুর হাতের সাখায় I
এইতো আমি বই মেলাতে বিকেল বেলায় 
এইতো আমি স্মৃতি সৌধে সপথ নেয়ায় I
দুর ! কে বলেছে ? আমি কেন থাকব দুরে I

 


এ জাতীয় আরো খবর