চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
এ বছরে সামাজসেবায় একুশে পদকপ্রাপ্ত দই বিক্রেতা ও সাদা মনের মানুষ খ্যাত মো.জিয়াউল হককে সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভুজা স্কুল এন্ড কলেজ । রবিবার(২৫ ফেব্রæয়ারী) সকালে জিয়াউল হক তাঁর বাড়ির নিকটে অবস্থিত তাঁর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান মুশরীভুজা স্কুল এন্ড কলেজে সস্ত্রীক ্উপস্থিত হয়ে সংবর্ধণা গ্রহণ করেন।
প্রবীণ দই বিক্রেতা জিয়াউল হক দই বিক্রির টাকা দিয়ে বই কিনে এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পড়তে দেয়ার মাধ্যমে সমাজসেবা শুরু করেন। নিজের তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ধীরে ধীরে নিজ বাড়িতেই গড়ে তোলেন একটি পাঠাগার। সেখানে পাঠ্যপূস্তকসহ রয়েছে কয়েক হাজার বই। তিনি নিজের বই বিক্রির টাকা থেকে বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে বই উপহার দেন। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ টাকা ও প্রয়োজনমত বিভিন্ন সামগ্রী উপহার দেন।
নিজে এখনও দই বেচে সংসার চালান জিয়াউল হক। গত ২০ জানুয়ারী ঢাকায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে সম্মানজনক একুশে পদক গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী জিয়াউল হকের প্রশংসা করেন। পদক প্রদান অনুষ্ঠানে জিয়াউল হক প্রধানমন্ত্রীর নিকট কয়েকটি আবদার করেন। এর মধ্যে রয়েছে নিজ পাঠাগারের জন্য ভবন ও মুশরীভুজা স্কুল এন্ড কলেজের উন্নয়ন। এর পরদিন ২১ ফেব্রæয়ারী চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁর বাড়ি গিয়ে তাঁর সাথে দেখা করে ফুলের শুভেচ্ছা জানান। তাঁর জিয়াউল হকের বাড়িতে প্রতিষ্ঠিত পাাঠাগার পরিদর্শণ করেন ও জিয়াউল হককে বই উপহার দেন।
পরে তাঁকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুশরীভুজা স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশণা এখনও আসে নি। নির্দেশণা আসা মাত্রই তা অক্ষরে অক্ষে পালন করা হবে।
রবিবার সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশরীভুজা স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটি সভাপতি মো. আলাউদ্দিন। বক্তব্য দেন অধ্যক্ষ আসগর আলী,সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার,ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, ভোলাহাটের দলদলি ই্উপি চেয়ারম্যান মোজাম্মেল হক,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, অব.শিক্ষক শাজাহান আলী, সহকারী শিক্ষক আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে জিয়াউল হক বলেন, এবার তিনি প্রধানমন্ত্রীর নিকট ২২ কিলোমিটার দীর্ঘ ভোলাহাট থেকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর পর্যন্ত সড়ক উন্নয়ন ও ভোলাহাটের বিলভাতিয়া এলাকায় কৃষি ইপিজেড গড়ে তোলার দাবি জানাবেন। এতে প্রত্যন্ত দূর্গম অঞ্চলের মানুষের যোগাযোগ সুবিধা হবে এবং এলাকায় কর্মসংস্থান হবে।