আজ রোববার (২৫শে ফেব্রুয়ারি) পিলখানা ট্রাজেডির ১৫ বছর। এই উপলক্ষ্যে পিলখানা হত্যাকা-ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।সকাল ৯টা ৮মিনিটে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনাকর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শ্রদ্ধা নিবেদন করেন।পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারে কোন গাফিলতি হয়নি।