ফর্টিস ক্লাব ও বাংলাদেশ পুলিশ ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে জয় দিয়ে মৌসুমের প্রথম পর্বের খেলা শেষ করলো।
মুন্সিগঞ্জে, চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে আসলো ফর্টিস ক্লাব। প্রথমার্ধ গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখায় ফর্টিস ক্লাব। খেলার ৭৭ মিনিটে বিদেশি খেলোয়াড় মুরিতলা লাওয়ালের গোলে প্রথম লিড নেয় ফর্টিস। এরপর ৮২ মিনিটে ফর্টিসের ব্যবধান দ্বিগুণ করেন আরেক বিদেশি খেলোয়াড় ওমর সর। আর এতেই নিশ্চিত হয় ফর্টিসের জয়।
অন্যদিকে, রাজশাহীতে আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ক্লাব। এই জয়ে সপ্তম স্থানে থেকে মৌসুমের প্রথম পর্বে খেলা শেষ করে বাংলাদেশ পুলিশ ক্লাব।