ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মোঃ মারুফ আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক বিচার এবং হামলার নেপথ্যের ষড়যন্ত্রকীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে অপসারনের দাবীতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মবিরতি ঘোষনা করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। রবিবার সকাল ৯টায় থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূর্নীতিসহ নানা অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক সুষ্পষ্ট মতামত দাখিলের নির্দেশ দেওয়া হলেও প্রায় দুই মাসের অধিক সময়ে তদন্ত প্রতিবেদন আলোরমুখ দেখেনি। তদন্ত প্রতিবেদন কালক্ষেপন করার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরোধী কর্মকর্তা-কর্মচারীরা হামলা-শারিরিক, মানুষিক এবং অফিসিয়াল ভাবে হয়রানির শিক্ষক হচ্ছে বলে দাবী ভুক্তোভোগীদের।
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম যোগদানের পর থেকেই খুলনার ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি তার সুমান হারাতে বসেছে। অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, গেষ্ট টেইনাদের দীর্ঘ ২৩ মাস যাবৎ পি ডি ও সম্মানী প্রদান না করে প্রায় ৭ লক্ষ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে খরচ, প্রশিক্ষনের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশিক্ষণার্থীদের কাঁচামালের অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানের একজন নারী গেষ্ট টেইনারের সাথে অনৈতিক সম্পের্ক, অধিনস্তদের সাথে সার্বক্ষনিক সন্ত্রাসীমুলক আচার-আচারন, গালিগালাজ ও শারিরিক ও মানুষিকভাবে নির্যাতন করাসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে অধ্যক্ষকে অপসারণ সহ তার বিরুদ্ধে উঠে আসা সকল অভিযোগের তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে গত ৭/১২/২০২৩ তারিখ প্রতিষ্ঠানের কর্মরত ৪৭জন কর্মকর্তা ও কর্মচারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মহাপরিচালকের বরাবর প্রেরণ করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, পরিচালক(প্রশাসন ও অর্থ) কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত গত ১৭/১২/২৩ তারিখের এক অফিস আদেশে বিএমইটি ঢাকার পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী ও উপপরিচালক মোঃ রফিকুল ইসলামের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন। অফিস আদেশে বলা হয় অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, প্রতিষ্ঠানের গাড়ী চালক মোঃ আমিনুর সরদারকে শারিরিকভাবে লাঞ্চিত, পার্শবর্তি এলাকার জনৈক আরিফুল ইসলামের কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কেটে সরকারের আর্থিক ক্ষতিসাধন এবং কাজী মঈনুল ইসলাম কতৃক অধ্যক্ষের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যজিস্ট্রেট আদালতে মামলাসহ স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের অভিযোগের বিষয়সমুহ আগামী ৭ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্তপূর্বক সুষ্পষ্ট মতামত দাখিলের নির্দেশ দেন। মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত দুই সদস্যের কমিটির সদস্য গত ২ জানুয়ারী খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরেজমিনে এসে পৃথক পৃথক ভাবে অভিযোগকারীদের লিখিত ও মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করেন। গঠিত তদন্ত কমিটির মেয়াদ দুই মাসের অধিক হলেও অজ্ঞাত কারনে সাত কর্মদিবসের মধ্যে দেওয়া তদন্ত প্রতিবেদন এখন আলোরমুখ দেখেনি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বিএমইটি ঢাকার পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী মুঠোফোনে জানায়, তদন্ত প্রতিবেদন দাখিলে প্রক্রিয়াধিন দুই একদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন অনিয়ম-দুর্নীতি, গাছকাটা, শারিরিক লাঞ্চিত, পার্শবর্তিদের অভিযোগসহ অনেক গুলো বিষয় অন্তরভুক্ত থাকায় তদন্তে সময় লেগেছে। নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে প্রতিটি ঘটনা চিহিৃত করে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হবে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসিনকভাবে যা যা করনিয় আমরা তা করবো।
এদিকে প্রতিষ্ঠানটির একজন শিক্ষকের উপর হামলার প্রতিবাদে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং এই ঘটনায় ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে অপসারনের দাবীতে আজ থেকে পুনরায় দ্বিতীয় দফায় অবস্থান কর্মবিরতির ডাক দিয়েছেন প্রতিষ্টানের কর্তকর্তাগণ। এ বিষয়ে আন্দোলনে যাওয়া শিক্ষকরা জানিয়েছেন, অধ্যক্ষের কাছে তার অধিনস্থ কেহই নিরাপদ নয়। তার স্বার্থের জন্য শুধু প্রতিষ্ঠান নয় যে কোন কিছুই করতে পারে। শিক্ষকরা জানায় প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক আগামী ২৯ ফেব্রুয়ারী দীর্ঘ কর্মজীবন শেষ করে চাকুরী থেকে অবসরগ্রহণ করবেন। দীর্ঘ চাকুরী জীবনে তার কোন ক্লেম নাই শুধুমাত্র অধ্যক্ষের অনিয়ম দুর্ণীতির বিরুদ্ধে অবস্থান করায় অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে গত মাসে মাত্র ১৫দিনের মধ্যে চারটি শোকজ নোটিশ ঐ শিক্ষককে দেওয়া হয়েছে। অনেকে হামলার শিকার হয়েছে আর অপমান অপদস্থতো প্রতিদিনের ব্যপার। এই অবস্থায় প্রতিষ্ঠানটি এবং কর্মরতদের জন্য অধ্যক্ষ কোন প্রকার নিরাপদ নয়। অধ্যক্ষ একটি বিশেষ মিশন নিয়ে এখানে এসেছে বলে গুঞ্জন আছে। এ ব্যপারে প্রতিষ্ঠানের সংকট সমাধানে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা এগিয়ে এসে প্রতিষ্ঠানে সুমান ও ঐতিহ্য রক্ষ করবেন এমনটাই দাবী ।