শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মাঝে সাবেক এমপি গোলাম পরওয়ারের নগদ অর্থ প্রদান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০২-২৪ ২১:১১:৪১

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ ডুমুরিয়া উপজেলার আঙ্গরদোহা কালভার্ডের উপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।গত ১০ ফেব্রুয়ারি শনিবার দুপুর ৩ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আঙ্গরদোহা কালভার্ডের উপর একটি দ্রুতগামী ট্রাকের আঘাতে ইজিবাইক চালকসহ ঘটনাস্থলে ৫ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন, আঙ্গরদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ^াস (৩৪), তার আড়াই বছরের শিশু কণ্যা অর্ণি বিশ^াস, শাশুড়ি বিলপাবলা গ্রামের অমরী ঢালী (৫৫) ও অমরী ঢালীর পুত্রবধু নিপা ঢালী (২৫)।  এ সময় বিশ্বজিতের স্ত্রী অন্তিমা ঢালী (১৮) ও  বিশ^জিতের শ্যালক অপি ঢালীর ছেলে অরিজিৎ ঢালী (৩) গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার আঙ্গরদোহা গ্রামের আব্দুল হান্নান মোড়লের ছেলে নিহত সাব্বির হোসেন এর বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি নিহত সাব্বিরের পিতা আব্দুল হান্নান মোড়ল, নিহত বিশ^জিতের ছোট ভাই অভিজিৎ বিশ^াস ও বিশ^জিতের শাশুড়ি নিহত অমরী ঢালীর দেবর রনজিৎ ঢালী ও প্রজিৎ ঢালীর হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি স্বজনদের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। নিহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহমর্মিতা জ্ঞাপন এবং সান্তনা প্রদান করেন।এ সময় তিনি উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা আমাদের নৈতিক দায়বোধের জায়গা থেকে মনের টানে আপনাদের কাছে ছুটে এসেছি। আমরা আপনাদের কল্যাণের জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে জাতির প্রয়োজনে আমরা যেন সব সময় বিপন্ন মানবতার পাশে থাকতে পারি।সেক্রেটারি জেনারেলের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুখতার হুসাইন আমীর, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফরহাদ আল মাহমুদ, ডাক্তার আব্দুল মান্নান, আব্দুল মুত্তালিব, মুহাম্মদ আবুল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, খান ওয়াহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।এর আগে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ নেতৃবৃন্দ সাব্বির হোসেনের কবর যিয়ারত করেন। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শহীদ হিসেবে কবুল করার জন্য ও তার পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।

 


এ জাতীয় আরো খবর