সোমবার, জুলাই ২৭, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • বসন্তে এলো মাতৃভাষা
  • ২০২৪-০২-২২ ১৪:৫৭:০৮

এলো আজি বসন্ত ফাগুনের ফাগে, 
চঞ্চল বায়ু বয় উদাস অনুরাগে।
ফুলে ফুলে ছুটে গুঞ্জন তোলে মধুকর, 
আদরে পরাগ মাখায় ফুলেরই ওপর। 

মধু লয়ে মৌমাছি ছোটে মৌচাকে, 
বুনো হাঁস বাঁধে বাসা নদীটির বাঁকে। 
চিল ওড়ে আকাশে লাশের খবরে, 
একুশের রক্তস্রোত বয় সরোবরে।

একুশ এসেছে পলাশ শিমুলের বনে
কান্না ঝরে অঝোরে আজো মনে মনে। 
পাখি সব করে রব কাকলির তানে,
স্বাধীন হলো মাতৃভাষা শহিদের দানে।


এ জাতীয় আরো খবর